চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সংশোধনের জন্য পৃথিবীর অন্যতম বৃহত্ বন্দিশিবির গড়ে তুলেছে কর্তৃপক্ষ। আঞ্চলিক রাজধানী উরুমচির কাছেই দাবাংচেংয়ে এরকম একটি শিবিরে সমপ্রতি ব্যাপক সমপ্রসারণ করা হয়েছে।
শিবিরটিতে অন্তত ১১ হাজার বন্দিকে রাখা যাবে। অস্ট্রেলিয়াভিত্তিক একটি স্থাপত্য প্রতিষ্ঠান এ কথা জানিয়েছে। এর প্রকৃত ধারণক্ষমতা এক লাখেরও বেশি হতে পারে। চীনের বিরুদ্ধে অভিযোগ তারা পশ্চিম শিনজিয়াং অঞ্চলে বিনাবিচারে লাখ লাখ মুসলিমকে আটকে রেখেছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব শিবিরে লোকজনকে জোর করে আটকে রাখা হচ্ছে। কিন্তু চীনের বক্তব্য, এখানে উইগুরদের শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার মধ্যে দিয়ে সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রপন্থা দমন করা হয়। দাবাংচেংয়ে যে শিবিরটি গড়ে তোলা হয়েছে তা ২০১৫ সালেও ছিল একটা ফাঁকা জায়গা। তিন বছর পরে সেই জায়গায় বিশাল দেয়াল ঘেরা স্থাপনা গড়ে তোলা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
