আগামী মাসে অনুষ্ঠিতব্য কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে জয় পেতে পারে ডেমোক্র্যাটরা। এর কারণ হিসেবে দেখা হচ্ছে সরকারের প্রতি ডেমোক্র্যাটদের নানা ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
বার্তা সংস্থা রয়টার্স/ইপসোস এর জরিপে দেখা গেছে, কংগ্রেসের নিম্নকক্ষ সিনেটের ২৩টিতেই জয় পেতে পারেন ডেমোক্র্যাটরা। আবার উচ্চকক্ষ সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার দুটি আসন। বর্তমানের সবগুলো আসন তো ধরে রাখতেই হবে। এক্ষেত্রেও ডেমোক্র্যাটরা সুবিধাজনক অবস্থানে আছেন।
অভিবাসন, মেক্সিকোর সঙ্গে সীমান্ত বিরোধ এবং প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর মানুষ ক্ষুব্ধ। এর প্রতিক্রিয়া তারা ভোটের সময় দেখাতে পারেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
