'চীন তাদের অঞ্চলের বিন্দুমাত্রও কাউকে দিবে না'

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০৯:২৮
চীন তাদের অঞ্চলের বিন্দুমাত্রও কাউকে দিবে না। তাইওয়ানের বিষয়ে কথা বলতে আজ (বৃহস্পতিবার) এ মন্তব্য করেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। খবর রয়টার্সের।
 
চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে বেইজিংয়ে জিয়াংশান ফোরামে আজ এসব কথা বলেন।
 
তিনি বলেন, তাইওয়ানের আমাদের নিজস্ব ভূখণ্ড কিন্তু বাইরের দেশের প্রভাবে দেশটি স্বাধীনতা চাচ্ছে। আমরা তা কখনো হতে দিব।
বাইরের দেশ বলতে আমেরিকার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন ওয়েই।
 
কয়েকদিন আগেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাংগ এক সংবাদ দম্মেলনে বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। আমেরিকা এখানে কোনভাবেই নাক গলাতে পারে না।
 
তিনি আরও বলেন, আমেরিকাকে তাইওয়ানের কাছে সকল ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। এছাড়া চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় এমন দেশেও আমেরিকার হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। 
 
উল্লেখ্য, চীন বহুবার ঘোষণা করেছে, তাইওয়ান হচ্ছে দেশটির অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের স্বাধীনতা কখনোই মেনে নেওয়া হবে না। স্বাধীনতা ঘোষণা করলে তাইওয়ানকে সামরিক উপায়ে জবাব দেওয়া হবে।
 
ইত্তেফাক/এসআর