লক্ষ্মীপুরের রায়পুরে ৩৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৌরসভার মধুপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের মৃত আবু বক্কর ভুইয়ার ছেলে শরিফ (৪০) ও ওহাব আলীর ছেলে মনির (৩০)।
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মাদক ব্যবসায়ী শরীফ ও মনিরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/ইউবি
