তাড়াশে কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১২:০৯
সিরাজগঞ্জের তাড়াশে ভুট্ট (৪৯) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সাচানদীঘি গ্রামের পশ্চিম মাঠের কৃষি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
স্থানীয় সূত্র ও ভুট্টর স্বজনরা জানান, উপজেলার বারুহাস ইউনিয়নের সাচানদীঘি গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে কৃষক ভুট্ট বুধবার বিকেলে নিখোঁজ হন। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। বৃহস্পতিবার সকালে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। 
 
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি