বোরহানউদ্দিনে মা ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৪:১৪
ভোলার বোরহানউদ্দিন উপজেলা তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অপরাধে ৭ জেলেকে আটক করা হয়েছে। 
 
আটককৃত জেলেরা হলেন- সাচড়া  ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাহেব আলীর ছেলে হযরত আলী, একই এলাকার সিরাজ কাজীর ছেলে সোহেল,  ২ নং ওয়ার্ডের সফিউল্যাহ ছেলে আনোয়ার হোসেন, মোহাম্মদ আলীর ছেলে মহিউদ্দিন, আজিজল হকের ছেলে হাসেম, মো. আলীর ছেলে আলাউদ্দিন ও বাবুল। 
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদ্দুসের নেতৃত্বে একটি দল বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়।  বৃহস্পতিবার দুপুরে তাদের ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি