নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা মানেহর গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হাসপাতালের উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ঢাকা বিভাগ বজ্র গোপাল ভৌমিক, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এহসানুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ বশিরউদ্দিন, শিক্ষানুরাগী ডা. সায়মা আফরোজ ইভা, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার বেগম, ইউপি, উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুর কবির উজ্জ্বল প্রমুখ।
ইত্তেফাক/নূহু
