কুমিল্লা মুরাদনগরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের উত্তরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুরাদনগ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা ও কায়কোবাদ ফোরাম অনলাইনের সহ-সভাপতি বিল্লাল হেসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর এলাকার উত্তর পাড়া যুবদল নেতা মাসুদ রানার বাড়িতে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের মাসুদ রানা অসুস্থ হয়ে পরলে চিকিৎসার জন্য মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) প্রেরণ করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, গ্রেপ্তারকৃত মাসুদ রানার বিরুদ্ধে এক ডজন ও এনামুল হকের বিরুদ্ধে ৭টি বিস্ফোরক ও নাশকতার মামলা রয়েছে। গ্রপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
