কালীগঞ্জে হাত-পা বাধা অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৮:১৭
গাজীপুরের কালীগঞ্জে হাত-পা-মুখ বাধা অজ্ঞাত (৩৫) এক যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মরদেহ বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া। 
 
উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মাওলা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রাম সংলগ্ন কাঞ্চন-মিরেরবাজার মহাসড়কের পাশে ফাঁকা প্লটের পেছনে হাত-পা এবং মুখ বাঁধা গলায় ফাঁস লাগানো অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে উলুখোলা ফাঁড়িতে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
 
তিনি আরো জানান, নিহতের মাথায়, নাকে-মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার বেশ কিছু দাঁত ভাঙ্গা ছিল। ধারণা করা হচ্ছে কেউ মেরে ওই সড়কের ফাঁকা প্লটে ফেলে গেছে। নিহতের পরনে কোনো জামা-কাপড় ছিল না।  
 
ইত্তেফাক/নূহু