সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৭

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৮:২১
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে বিএনপির ১ জন, জায়ায়াত-শিবিরে ৭ নেতাকর্মী রয়েছেন।
 
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন,কলারোয়া থানা থেকে ১৩ জন,তালা থানা থেকে ৪ জন,কালিগঞ্জ থানা থেকে ৫ জন,শ্যামনগর থানা থেকে ৭ জন,আশাশুনি থানা থেকে ১০ জন,দেবহাটা থানা থেকে ৪ জন ও টকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ