আজ ২৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার মানব দেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়ীয়া গ্রামের বাইপাস সড়কের পূর্বপাশে আখের ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। একটি সাদা গেভাডিন কাপড়ের প্যান্টে মোড়ানো ছিল কঙ্কালটি। যাতে পুরু কাপড়ের বেল্ট ও একটি নীল. মেরুন ও সাদা রংয়ের চেকের হাফহাতা গেঞ্জি পরিহিত ছিল।
ধারণা করা হচ্ছে কে বা কারা বেশ কিছুদিন আগে হত্যার পর লাশটি উল্লেখিত স্থানে ফেলে যায়। কঙ্কালের পরিধেয় বস্ত্র দেখে পুলিশ ধারণা করছে ২০ বছরের নীচের কোন হতভাগ্য যুবকের হতে পারে।
মিরপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম কঙ্কালসার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
