শিবগঞ্জে জাল রূপী, অস্ত্র ও প্রাইভেট কারসহ ৩ জন আটক

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৯:৪২
বিপুল পরিমাণ ভারতীয় জাল রূপি, অস্ত্র, গুলি, ম্যাগজিন ও একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার অপারেশন ইন্সপেক্টর কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে শিবগঞ্জ থানার এস আই রনি কুমার, এ এস আই রাসেল ও  এ এস আই ফজলুসহ পুলিশের একটি দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর স্কুলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
আটক ভারতীয় জাল রূপীর পরিমাণ ১০ লাখ। এ সময় আটক করা হয়েছে ১টি পিস্তুল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার। আটককৃতরা হলো উপজেলার বিনোদপুর ইউনিয়নাধীন সাতরশিয়া মধ্যপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে টুয়েল (২৫) ও একই ইউনিয়নের রসুনচক গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মতিউর রহমান বকুল (৩০) ও জেলার নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের সাগর চন্দ্র সরকারের ছেলে প্রদীফ সরকার(২৮)। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর চাঁপাইনবাবাগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু