ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ু দূষণের মাত্রা আরো বেড়ে গেছে। রাষ্ট্র পরিচালিত সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (এসএএফএআর) এর তথ্য মতে, গতকাল সকালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয় ৩৩৭। আগামী দুদিনও একই অবস্থা চলবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে সামনেই দীপাবলি উৎসব। এ সময় বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একিউআই জিরো থেকে ৫০ হলে ভাল, ৫১ থেকে ১শ’ হলে সন্তোষজনক, ১০১ থেকে ২শ’ হলে চলনসই, ২০১ থেকে ৩শ’ হলে খারাপ, ৩০১ থেকে ৪শ’ খুবই খারাপ এবং ৪০১ থেকে ৫শ’ মারাত্মক। গত সোমবার থেকে নয়াদিল্লিতে বায়ুদূষণ চলছে।—এএফপি।
ইত্তেফাক/মোস্তাফিজ
