ইসলামপুরে জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১১:৪৮
জামালপুর জেলার ইসলামপুরে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মা ইলিশ ধরা থেকে বিরত থাকায় (২২দিন) উপজেলার পশ্চিমাঞ্চল চিনাডুলী, বেলগাছাসহ ৬টি ইউনিয়নে স্থানীয় খাদ্য গুদাম থেকে ২ হাজার জেলে পরিবারে চাল বিতরণ করা হয়েছে। ৪০ মেট্রিক টন ভিজিএফ চাল ২০ কেজি করে বিতরণ করা হয়। 
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান উপস্থিত থেকে চাল বিতরণ করেন। এ সময় উপজেলা খাদ্য গুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক রাফসান জামী, কর্মচারী জাহাঙ্গীর আলম, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মফিজ উদ্দিন, আসিফ আহাম্মেদ, রহমত উল্লাহ, সিরাজুল ইসলাম সোহাগ, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি কামরুজ্জামান, গুদামের সরদার সুরুজ আলী প্রমুখসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য বর্তমান সরকারের কাছ থেকে এই সহায়তা পেয়ে জেলে পরিবার খুশি, পরবর্তীতে (১ নভেম্বর থেকে ৩০জুন) পর্যন্ত নিষিদ্ধ সময়ে জাটকা ধরা থেকে বিরত থাকাকালীন অনুরূপ খাদ্য সহায়তা তারা কামনা করেন। 
 
ইত্তেফাক/এমআই