নাচোলে ফেন্সিডিলসহ আটক ১

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৩:১১
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৮০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বড় হাদিনগর গ্রামের মোতাল্লেব হোসেনের ছেলে সেলিম রেজা (৩২)।
 
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাচোল বাসস্ট্যান্ড মোড়ের বিশাল হোটেলের সামনে থেকে পুলিশ একটি ১২৫ সিসি গ্লামার মোটরসাইকেলসহ সেলিম রেজাকে আটক করে। এ সময় সেলিম রেজার ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেন্সিডিল জব্দ করে। এ ব্যাপারে নাচোল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ আটক ব্যক্তিকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করে। 
 
ইত্তেফাক/এমআই