ব্রাহ্মণবাড়িয়ার জিয়ানগরে ইসলামপুরে সর্দারপাড়া সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে ও মাধবপুর মা মনি হাসপাতালের সৌজন্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্টিত হয়েছে। আজ শুক্রবার সকালে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউ লাইন গ্রুপের এমডি লায়ন আকরাম খান।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সংসদের সভাপতি আশিক খান, সাধারণ সম্পাদক জুয়েল ভূইয়া, ছাত্রলীগ নেতা সিয়াম, লিজা আক্তার, সুমাইয়া ইসলাম তারিন, জনি প্রমুখ।
ইত্তেফাক/নূহু
