কেরানীগঞ্জ প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১২:১১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানা অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া হিঝলতলা এলাকার প্রাইম প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।  

 

খবর পেয়ে ফুলবাড়িয়া, পোস্তগোলা  ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ৯ ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  প্রাইম প্লাস্টিক কারখানায় ওয়ান টাইম খাবারের প্লেট, বাটি, গ্লাস, মগসহ বিভিন্ন আইটেম তৈরি হতো।

আরো পড়ুন : পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে যৌন হয়রানী, শিক্ষক জেলহাজতে

কারখানার শ্রমিক মালেক জানান, সকাল ৮টায় কারখানার পিছন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এ তারা আগুন নিভাতে চেষ্টা চালায়। এলাকাবাসীও আগুন নেভাতে সাহায্যে করে।   

 

এ ব্যপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষতির পরিমাণ ‍নিরুপণ করার চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/ইউবি