তাড়াশে আইনজীবী ছেলের হাতে বাবা খুন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৬:২৮
তাড়াশে আইনজীবী ফারুক আহমেদের (২৮) হাতে বাবা ওসমান আলী (৬০) খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সগুনা ইউনিয়নের দিঘী গ্রামের ওসমান আলীর আইনজীবী ছেলে সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ফারুক লাঠি দিয়ে তার বাবা ওসমানের মাথায় আঘাত করে। এ সময় বাবা ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
 
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের স্ত্রী ছকিনা খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ফারুক পলাতক রয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ