নওগাঁয় মাহবুব আলম ওরফে জুয়েল (৪৫) নামে এক ব্যক্তি ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নওগাঁ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ মাহবুব আলমের ছোট ভাই জহুরুল ইসলামের করা জিডি সূত্রে জানা যায়, নওগাঁ শহরের রজাকপুর ট্রাক টার্মিনাল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে শনিবার সকাল ৭টায় শহরের কাঁচা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি।
উদ্বিগ্ন হয়ে পরিবারের লোকজন তার মুঠোফোন নাম্বারে ফোন দিয়ে তা বন্ধ পান। পরে তারা বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে ও বন্ধু-বান্ধবদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
এ ঘটনায় পর দিন রবিবার নওগাঁ সদর থানায় জিডি করা হয়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, জিডির সূত্র ধরে পুলিশ হারানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছে। তবে এখনও কোনো হদিস পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
