রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ মো. নাজমুল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পাংশা পৌরসভার পারনারায়নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাজমুল হোসেন পৌর শহরের পারনারায়নপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা পৌরসভার পারনারায়নপুর এলাকায় রেজাউলের চায়ের দোকানের সামনে থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
