চট্টগ্রামের জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ আটক ৩

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৭:৩৯
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় অভিযান চালিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে আটক করেছে পু্লিশ।  শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। 
 
শুক্রবার ভোরে রসুলবাগ আবাসিক এলাকা ও মাস্টারপুলে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় রুকন মো. শাহাব উদ্দিন ও ওয়ার্ড জামায়াতের ভাইস প্রেসিডেন্ট মো. আসাদুল্লাহকে আটক করা হয়। তাদের বাসা থেকে জামায়াতে ইসলামের বিভিন্ন নথি উদ্ধার করা হয়। 
 
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী ইত্তেফাককে জানান, তাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনার বিভিন্ন নথি উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. আজিজুল হককে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।
 
ইত্তেফাক/ইউবি