উখিয়ায় ৩ রোহিঙ্গা আটক

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৮:৪৯
কক্সবাজারের উখিয়ায় ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সেনা সদস্যরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
 
আটককৃতরা হল- কুতুপালং ২ নং ক্যাম্পের ব্লক এ ৩ এর বাসিন্দা ওলা মিয়ার ছেলে আব্দুল হামিদ, মৃত সোলতান আহম্মদের ছেলে আনোয়ার আলী ও আব্দুর রহমানের ছেলে মো. সেলিম।
 
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান আটককের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ