মিঠাপুকুরে নবম শ্রেণির ছাত্রীর এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শয়ন কক্ষ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই ছাত্রীর নাম সাদিয়া আফরিন মৌ (১৬)। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হর নারায়ণপুর গ্রামের মৎস্যজীবী মজনু মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাবা-মার সাথে পারিবারিক কারণে মনোমালিন্য হয় সাদিয়ার। শুক্রবার সকালে শয়নঘরে দরজায় অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়া পাওয়া যাচ্ছিলনা। পরে দরজা ভেঙে ঘরের তীরের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার উদ্ধার করে।
দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার বলেন, অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
