ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে গৃহকর্তার বাড়ি থেকে কাজের লোকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।তার নাম নূরউদ্দিন (৪৮)। তিনি ওই ইউনিয়নের বনপাড়া গ্রামের বাহার উদ্দিনের পু্ত্র।
জানা যায়, একটি বাড়িতে দিনমজুরের কাজ করতেন নূরউদ্দিন। শনিবার সকালে ওই বাড়ির বটগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফুলপুর থানার ওসি মুহাম্মাদ বদরুল আলম খান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
ইত্তেফাক/এএম
