রামগড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ২০:৩৯
রামগড় করেরহাট সড়কের কালাপানি এলাকায় ট্রাকের চাপায় মিজানুর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে এ  দুর্ঘটনা ঘটে। নিহত মিজান ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ পানুয়া গ্রামের  মনির হোসেনের ছেলে।
 
জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে বালুটিলা যাওয়ার সময় কালাপানি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ফেনী-ট-১১-০৫৫১) মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মিজান ঘটনাস্থলে মারা যান। মিজান ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনার পর কয়লা চেক পোস্টের বিজিবি ঘাতক ট্রাকটি আটক করেছে। জোরারগঞ্জ থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
 
ইত্তেফাক/নূহু