মেলান্দহে হাডুডু খেলায় থুরী একাদশ চ্যাম্পিয়ন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ২০:৪৪
জামালপুরের মেলান্দহে হাডুডু ফাইনাল খেলায় গোবিন্দপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে থুরী একাদশ। শনিবার বিকেল ৪ টার দিকে হরিনাপাই স্কুল মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।
 
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন- মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান চাঁন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাবেক মেয়র হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মো. জিন্নাহ, যুগ্ম-সম্পাদক এমদাদুল ইসলাম, চরবানিপাকুরিয়া ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্রো, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিক জামান লেবু, ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আনজু মান আরা ফারুক, খেলা পরিচালনা কমিটির সভাপতি আলম মুনসুরী ও সাধারণ সম্পাদক মতিউর রহমান বিদ্যুৎ প্রমুখ।
 
প্রসঙ্গত, হরিনাপাই-বাকাই গ্রামের যুবসমাজ এ খেলার আয়োজন করে। গত ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট ১৮টি দল অংশগ্রহণ করে।
 
ইত্তেফাক/বিএএফ