রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ২০:৫৯
রংপুরে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান মিরু (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে রংপুর মহানগরীর লালবাগ রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত মেহেদী হাসান নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা এলাকার ফারুক আমিনের ছেলে।
 
মেহেদী হাসানের পরিবারের বরাত দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুহিব্বুল ইসলাম মুন জানান, নিহত মেহেদী মানসিক ভারসাম্যহীন রোগী ছিলো। সে গ্রামের বাড়ি থেকে উদ্দেশ্যহীনভাবে রংপুরে এসেছিলো। শুক্রবার সন্ধ্যার দিকে লালবাগ রেল ক্রসিং এলাকায় আকস্মিকভাবে রেল লাইনে শুয়ে পড়লে চলন্ত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ