ব্রেকিং: যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে হামলায় নিহত ৭

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ২১:৪৫
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকধারীর হামলায় ৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে রাজ্যের পিটসবার্গে এ ঘ্টনা ঘটে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানিয়েছে বিবিসি।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত সিনাগগের ভেতরে অবস্থান করছিল বন্দুকধারী। থেমে থেমে নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলছিল গোলাগুলি।
 
তবে কিছু গণমাধ্যম জানিয়েছে হামলাকারী আত্মসমর্পণ করেছে।
 
এদিকে এক টুইট বার্তায় ঘ্টনাস্থলের আশপাশে থাকা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটি পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/টিএস