ভারতে দাউদ ইব্রাহিমের ভাইকে বিশেষ সুবিধা, পাঁচ পুলিশ সাসপেন্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ০১:৫৩
ভারতে আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কস্করকে হাসপাতালে বিশেষ সুবিধা দেওয়ায় পুলিশের পাঁচ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। একটি বেসরকারি নিউজ চ্যানেলের স্টিং অপারেশনে বিষয়টি ধরা পড়ে।
 
গত বৃহস্পতিবার ১০ ঘন্টার জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইকবাল কস্কর। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ইকবালকে দাঁতের সমস্যা এবং ব্লাড সুগারের চিকিত্সার জন্য ভর্তি করা হয়। ক্যামেরায় দেখা যায়, ইকবাল হাসপাতালে হাঁটছেন, আত্মীয়দের সঙ্গে বৈঠক করছেন এবং সিগারেট খাচ্ছেন। দায়িত্বরত কয়েকজন পুলিশ কর্মকর্তাকে তিনি টাকাও দেন। এরপর তাকে জেলে নিয়ে যাওয়া হয়। -এনডিটিভি
 
ইত্তেফাক/আরকেজি