মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক ও ডেমোক্রেটিক দলের নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সিজার সায়োক নামে এক ব্যক্তি শক্তিশালী বোমা পাঠানোর হুমকি দেয়। কিন্তু এ নিয়ে কোন পদক্ষেপ নেয়নি টুইটার। খবর এনডিটিভির।
পরবর্তীতে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং অভিনেতা রবার্ট ডি নিরোসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তির কাছে ডাকযোগে পাইপ বোমা এসেছে। সবশেষে একই ধরনের পার্সেল আসে শুক্রবার ফ্লোরিডা এবং নিউ ইয়র্ক সিটিতে।
তাই সে ভুলের দায় নিজেদের কাঁধে নিল টুইটার। টুইটার জানায়, আমরা ভুল করেছি। ওই হুমকির কোন পদক্ষেপ না নিয়ে। আমরা এখন চেষ্টা করছি এ ধরণের কোন ঘটনা কেউ টুইটারে প্রকাশ করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
উল্লেখ্য, পলিটিক্যাল কমেন্টেটর রোশেল রিচি গত ১১ অক্টোবর সায়োকের হুমকি টুইট নিয়ে টুইটারকে অবহিত করেন। কিন্তু টুইটার কোন সাড়া দেয়নি।
তবে ইতিমধ্যে সায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর গত শুক্রবার অভিযুক্ত সায়োকের টুইটার একাউন্ট বাতিল করে দেয়। সেই সঙ্গে নিজেদের ভুল শিকার ও সবার কাছে ক্ষমা চেয়ে নেয়।
ইত্তেফাক/এসআর
