সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৭৬

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৪:১৫
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বিএনপির দুই জন, জায়াতের ১৯ জন নেতা-কর্মী ও মাদক মামলার ৬ আসামি রয়েছে।
 
শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ইয়াবা ও গাজাসহ বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৪ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ১৬ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ১১ জন, দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এএম