নাটোরের সিংড়া উপজেলায় ইয়াবাসহ শামীম ও মকিম নামে ২ যুবককে আটক করেছে র্যাব-৫ সিপিসি-২। শনিবার রাত সাড়ে দশটার দিকে বড় বারৈহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক শামীম সিংড়া পৌর শহরের কলেজপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে এবং মুকিম উপজেলার বড় বারৈহাটি গ্রামের মৃত মোহাম্মদ বেগ এর ছেলে।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল উপজেলার বড় বারৈহাটি গ্রামে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রিকালে মুকিম এবং শামীমকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জনসমক্ষে স্বীকার করে যে তারা এই ইয়াবা বিক্রি করে আসছিল। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
