ফকিরহাটে একসাথে ৪ সন্তান প্রসব

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৯:২৪
ফকিরহাটের পিলজংগ গ্রামের সুবর্ণা দত্ত নামের গৃহবধূ একসাথে চার সন্তান প্রসব করেছেন। শুক্রবার সকালে খুলনা মেডিকেল কালেজ হাসপাতালে এক কন্যা ও তিন পুত্র সন্তানের জন্ম দেন তিনি। 
 
সুবর্ণা দত্তের স্বামী বিষ্ণু দত্ত বলেন, বৃহস্পতিবার সকালে প্রসব ব্যথা উঠলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে ১ ঘণ্টার ব্যবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ডা. লক্ষ্মী রানি চারটি বাচ্চা প্রসব করান। মা ও শিশুদের চিকিৎসা খরচ চালাতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি।
 
এদিকে একসাথে চার সন্তানের জন্ম হওয়ার সংবাদ শুনে হাসপাতালে নবজাত শিশুদের দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
 
হাসপাতলের চিকিৎসক লক্ষ্মী রানি বলেন, শুক্রবার রাতে প্রসব ব্যথা উঠলে তাকে হাসপাতালে স্বাভাবিক ডেলিভারির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। শুক্রবার সকালে স্বাভাবিকভাবে এ ৪ সন্তানদের জন্ম হয়। মা ও শিশুরা সুস্থ আছে। তাদের পৃথক স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
তিনি আরো বলেন বলেন, অস্ত্রপাচার ছাড়াই সফলভাবে চার সন্তানের জন্ম হওয়ায় স্বাভাবিক ডেলিভারি করার প্রতি চিকিৎসক ও প্রসূতি মায়েদের আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পাবে।
 
ইত্তেফাক/বিএএফ