কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মেহেদেী হাসান (১৯) ও রিয়াজ (১৯) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় জাহাপুর ইউনিয়নের পায়ব গ্রামের বখতার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান পায়ব গ্রামের নজরুল ইসলামের ছেলে ও রিয়াজ রানীমুহুরি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানী সূত্রে জানা যায়, উপজেলার পায়ব গ্রামে শরিফুল ইসলামের বাড়ির নির্মাণাধীন দুইতলা ভবনের উপর দিয়ে যাওয়া ৩৩ কেভি সঞ্চালন লাইনে প্লাস্টিকের পাইপ লাগানোর জন্য দুই শ্রমিক নিয়োগ করেন। মেহেদী বিদ্যুৎ লাইনে পাইপ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে গিয়ে রিয়াজ বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর অলম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/বিএএফ
