নিষেধাজ্ঞা শেষে নদীতে ফিরেছে জেলেরা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২০:৪৭
মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য নদীতে ইলিশসহ সকল প্রকার মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আজ (সোমবার) নদীতে ফিরেছে জেলেরা। রোববার রাজবাড়ীর গোয়ালন্দে জেলেদের নদীতে মাছ ধরার প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
 
মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। গোয়ালন্দে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনিক কঠোর নজরদারি থাকলেও পদ্মায় মা ইলিশ নিধন পুরোপুরি বন্ধ ছিল না। নিষেধাজ্ঞাকালীন গোয়ালন্দে অর্ধশত জেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমান কারেন্ট জাল ও ইলিশ।
 
ইত্তেফাক/বিএএফ