রংপুরে দুই গোডাউনে অগ্নিকাণ্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২১:৩৯
রংপুর মহানগরীর স্টেশন রোডস্থ ঠিকাদারপাড়ায় দুইটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মা টায়ার হাউজ ও জসিম বস্তা ঘরের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি স্থানীয়দের।
 
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার মধ্যরাতে নগরীর স্টেশন এলাকার  ঠিকাদারপাড়ায় অবস্থিত মা টায়ার হাউজের গোডাউনে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পরে পড়ে পার্শ্ববর্তী বস্তার গোডাউনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এসে দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
আগুনের রহস্য উৎঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ পরিচালক ইউনুছ আলী।
 
মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি তদন্ত মোখতারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ