মোদী বিশ্বাসী বন্ধু: জাপান

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১১:০২
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাসী বন্ধু বলে আখ্যায়িত করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গতকাল রবিবার তিনি এই মন্তব্য করেন।
 
শিনজো বলেন, মোদী হচ্ছেন বিশ্বাযোগ্য বন্ধুদের মধ্যে একজন অন্যতম। দুই দেশের সম্পর্ক ভাল রাখতে যথেষ্ট সচেষ্ট তিনি। 
 
তিনি আরো বলেন, ভারত-জাপানের সম্পর্ক বিশ্বকে অনেক সমৃদ্ধ করেছে। নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি নিয়ে আমাদের অনেক প্রকল্প আছে।
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২ দিনের বৈঠক করতে জাপানে অবস্থান করছেন মোদী। এবারে শীর্ষ দুই নেতার বৈঠকে মূল বিষয় প্রতিরক্ষা। এছাড়া ভারত-জাপানের সম্পর্ক কিভাবে আরো দৃঢ় করা যায় এবং বাণিজ্যিক প্রসারের বিষয়গুলোও স্থান পায় দুই দিনের বৈঠকে।  
 
ইত্তেফাক/এসআর