ধর্মঘটের নামে দেশব্যাপী পরিবহন শ্রমিকদের নৈরাজ্য, সন্ত্রাস ও যাত্রী হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে যাত্রী সংহতি ও বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ। সোমবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবহন শ্রমিকেরা ধর্মঘটের নামে দেশের মানুষকে জিম্মি করে রেখেছেন। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। শ্রমিকেরা রাস্তায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে লাঞ্ছিত ও হয়রানি করছেন। সড়কে অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দিয়েছেন। এ কারণে রাস্তায় এক শিশুর মৃত্যু হয়েছে। এর দায় শ্রমিকদের নিতে হবে।
তারা আরও বলেন, শ্রমিকেরা রাস্তায় মানুষ হত্যার লাইসেন্স চায়। এই নৈরাজ্য চলতে দেওয়া যায় না। তাদের বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে। শ্রমিক আর কোন কর্মসূচি দিয়ে তারাও আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম, জেলা কৃষকলীগের সদস্যসচিব বিন্দু তালুকদার, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রইসুজ্জামান প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
