নাটোরে বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৫:৫৪
নাশকতার অভিযোগে নাটোর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক বাবুল চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার রাতে এশার নামাজ শেষে নিজ বাসা চৌধুরী বাড়িতে ফেরার পথে শহরের চাউলপট্টি এলাকা থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। 
 
সোমবার সকালে নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হাসান বাবুল চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
 
এদিকে বাবুলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সাধারণ সম্পাদক আমিনুল হক। তারা অবিলম্বে বাবুল চৌধুরীর মুক্তির দাবি জানিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি