রাজশাহীতে দুই শিবিরকর্মীসহ গ্রেফতার ৩৯

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৯:৩৫
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে আরএমপির মুখপাত্র ইফতে খায়ের আলম এ তথ্য জানান।
 
বিবৃতিতে জানানো হয়, মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা থেকে ৯ জন, রাজপাড়া থানা থেকে ৭ জন, চন্দ্রিমা থানা থেকে ৪ জন, মতিহার থানা থেকে ৪ জন, কাটাখালি থানা থেকে ৩ জন, বেলপুকুর থানা থেকে ১ জন, শাহ্ মখদুম থানা থেকে ১ জন, পবা থানা থেকে ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা থেকে ৬ জন, দামকুড়া থানা থেকে ১ জনকে গ্রেফতার করে পুলিশ।
 
যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি। ৫ জনকে মাদকদ্রব্যসহ, ২ জনকে রাজনৈতিক ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শিবির কর্মীরা হচ্ছে, জামায়াত নেতা রইস উদ্দিন (৪৮) এবং শিবিরকর্মী আব্দুল মমিন (২২)।
 
আরএমপির মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোছা. কাজলকে (২১) ১৩ পিস ইয়াবা, জাফরকে (৪০) ২২ পিস ইয়াবা, হাসিবুল ইসলামকে ৬ গ্রাম হেরোইনসহ আটক করে।
 
কাটাখালি থানা পুলিশ মনোয়ার হোসেন জিসানকে (২৫) ১০ পিস ইয়াবাসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ রায়হান আলী ওরফে রাহি ওরফে রবিউল ইসলামকে (২৫) ২২ পিস ইয়াবাসহ আটক করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি