গাংনীতে অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২১:৪৭
গাংনীতে অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আব্দুল জলিলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছে এক রাউন্ড গুলি ও একটি ওয়ান স্যুটারগান পাওয়া যায়।
 
জলিল উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে।
 
ডিবি পুলিশের এসআই মীর মেজবাহুল দারাইনের নেতৃত্বে একটি টিম সোমবার বেলা সাড়ে তিনটার সময় জোড়পুকুরিয়া বাজারে জলিলের মুদি দোকানের মধ্যে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এসময় তাকে আটক করে।
 
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মীর মেজবাহুল দারাইন জানান, সন্ত্রাসী আব্দুল জলিলের দোকানের মধ্যে আগ্নেয়াস্ত্র ও গুলি মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে দোকানের মধ্যে তল্লাশি চালানো হয়।
 
এসময় দোকানের মধ্যে থেকে গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। জলিলকে এখন ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে বলে জানান তিনি। পুলিশের খাতায় আব্দুল জলিল এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত।
 
ইত্তেফাক/আরকেজি