শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৬:১৮
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানা গেছে।
 
আজ মঙ্গলবার সকালে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা এ সোনা জব্দ করেন। ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে এই স্বর্ণ এসেছে। এই পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ঝটিকা অভিযান চলছে বলে জানা গেছে। বাসস
 
ইত্তেফাক/কেকে