মির্জাপুরে দুই ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি আটক

আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৬:৫০
দুই ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মির্জাপুরের পাথরঘাটা বাজার এলাকায় বংশাই ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
 
তারা হলেন- তরফপুর ইউনিয়নের ডোহাতলী গ্রামের ৬নং ওয়ার্ড মেম্বার মো. তোফাজ্জল হোসেন (৪৫), বাসাইল উপজেলার কাজ্ঞনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার বল্লব সরকার (৩৬), দরানিপাড়া গ্রামের বিএনপি নেতা শাজাহান আরী (৪৫), নুরুল ইসলাম (৩৫), সোহরাব হোসেন (৪৫), পাথরঘাটা গ্রামের মিজানুর রহমান (৫৫) ও আব্দুল জলিল (৩৭)।
 
মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, পাথরঘাটা বাজারের বংশাই ক্লাবে একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে মদ, গাঁজার ব্যবসা ও জুয়ার আসর বসিয়ে আসছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক মিজান বলেন, অভিযানের অংশ হিসেবে তাদের আটক করে প্রচলিত আইনে মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি