রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৮:৪০
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। কয়েদি এপোলো (৪১) রাজশাহীর মহানগরীর মতিহার থানাধীন নতুন বুধপাড়া এলাকার হারেছ আলীর ছেলে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার রাসেল বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত এপোলো হার্টের সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে হঠাৎ তার সমস্যা হলে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নগরীর মতিহার থানার নারী ও শিশু নির্যতন মামলায় এপোলোর রাজশাহীর আদালতে ১০ বছরের সাজা হয়। ২০১৫ সালের অক্টোবর মাসে ২৩ তারিখে তার ১০ বছরের সাজা ও এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সাজা দেওয়া হয়। তার লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি