সাভারে ৪ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২১:০৩
সাভারে ২৪০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ সাভার নবীনবগর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সকালে সাভারের বাজার রোড এলাকার রতন মিয়ার ছয়তলা ভবনের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম সাংবাদিকদের এ তথ্য জানান।
 
আটক চার মাদক ব্যবসায়ী হলো- দিনাজপুরের হাকিমপুর থানার রমিজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), একই থানার হারুন মিয়ার ছেলে খাজা মিয়া (১৯), হুমায়ন কবিরের ছেলে সাইফুল ইসলাম (২৮) ও বরিশালের বানারীপাড়া থানার দেলোয়ার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।
 
র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব। এসময় বাড়িটির ৪র্থ তলায় তল্লাশি চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিল, নগদ ২০ হাজার টাকা ও মাইক্রোবাস জব্দসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি