রাজশাহীতে বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড

আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২১:৩২
রাজশাহীর মোহনপুর উপজেলার বাল্য বিবাহের দায়ে বরকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে বাল্য বিবাহের উদ্যোগ নিলে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিমের নেতৃতে অভিযান চালিয়ে উজ্জ্বল হোসেন বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেন।
 
জানা যায়, উপজেলার ধূরইল ইউনিয়নে মহব্বতপুর গ্রামের আব্দুল মঞ্জিল মেয়ে খাদিজা আক্তার মুন্নি (১৫) সাথে ঘাসিগ্রাম ইউনিয়নের গোরাঙ্গপুর গ্রামের মেছের আলী ছেলে উজ্জ্বল হোসেন (১৯) বিবাহের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করেন বরকে আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী, মৌলভী, কনের বাবা পালিয়ে যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনে কারাদণ্ড আদেশ দেন। মোহনপুর থানার ওসি আবুল হোসেন জানান, আসামিকে মঙ্গলবার রাজশাহী কেন্দ্রীয় করাগারে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি