রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী গৃহকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বাসায় ফেরার পথে মাজার রোড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে শামীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘাতক গাড়িটিকে সনাক্ত করতে পারেনি পুলিশ।
ইত্তেফাক/এএম
