কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মদন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
দৌলপুর থানার ওসি শাহ দারা খান জানান, রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন মুসলিমনগর মাঠে দুই দল মাদক ব্যাবসায়ীর মধ্যে বন্দুযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দৌলতপুর হাসাপতালে নেয় পুলিশ। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম মদন (৪৫)। সে সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের রিফাজ উদ্দিনে ছেলে। তার বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলি, ৯শ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
ওসি আরো জানান, মদন দৌলতপুর উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন। তবে অন্য কেউ আহত হয়েছে কি না তিনি জানাতে পারেননি।
ইত্তেফাক/নূহু
