তাড়াশে এমপি মিলনের গণসংযোগ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১২:৫৭
জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন। আওয়ামী লীগ ও অংগসংগঠনের উদ্যোগে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বুধবার তাড়াশ পৌর সদরের প্রেসক্লাব চত্বর, মুক্তিযোদ্ধা সংসদ চত্বর, উপজেলা রোড, স্বাস্থ্য কমপ্লেক্স রোড ও আলেপ মোড় এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি।
 
এ সময় বেশ কয়েকটি পথসভার বক্তৃতায় সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। একই সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী করার আহ্বান জানান।
 
আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মির্জা আকবর আলী মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গাজী এসএম আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুত, সাংগঠনিক সম্পাদক শামিম সরকার প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু