নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৩:০০
বিস্ফোরক মামলায় নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইনজীবী খালিদ সাইফুল্লাহ্ মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে শহরের মণিকা সড়কের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
এ মাসের গত ৯ তারিখেই তাকে গ্রেফতার করা হয়। পরে আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি। নেত্রকোনা থানার ওসি বোরহান উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএম